
ঈদের ছুটিতে ১০ দিন বন্ধ থাকছে ঢাকা পলিটেকনিকের শ্রেণী কার্যক্রম, ছাত্রাবাস ছাড়ার নির্দেশ
আরমান খান ছামির, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শ্রেণি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২১ মে ২০২৬) ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান খান স্বাক্ষরিত অফিস আদেশে জানানো হয়, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী আগামী ২২ মে ২০২৬ থেকে ১ জুন ২০২৬ পর্যন্ত ইনস্টিটিউটের সকল শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।
এছাড়াও ছাত্রাবাস ও ছাত্রীনিবাসে অবস্থানরত সকল আবাসিক শিক্ষার্থীদের আগামী ২২ মে বিকাল ৪টার মধ্যে আবাসিক হল ত্যাগের নির্দেশ প্রদান করা হয়েছে।
অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, ঈদকালীন ছুটি শেষে আগামী ২ জুন ২০২৬, মঙ্গলবার থেকে ইনস্টিটিউটের সকল প্রকার শ্রেণি কার্যক্রম যথারীতি পুনরায় শুরু হবে।
ছুটিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ইতোমধ্যে ঈদের আমেজ বিরাজ করছে। বিশেষ করে আবাসিক শিক্ষার্থীরা নিজ নিজ গন্তব্যে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।




















আপনার মতামত লিখুন :