ঢাকা সংযোগ

ছাত্রশিবির ঢাকা জেলা দক্ষিণ শাখার উদ্যোগে দুই দিনব্যাপী ‘সাথী শিক্ষাশিবির-২০২৬’ অনুষ্ঠিত।

শেয়ার করুন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা জেলা দক্ষিণ শাখার উদ্যোগে দুই দিনব্যাপী ‘সাথী শিক্ষাশিবির-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

জেলা সভাপতি আবু‌ ফাত্তাহ মোঃ তুর্জ – এর সভাপতিত্বে এবং সেক্রেটারি ইব্রাহিম মাহমুদের সঞ্চালনায় এই আয়োজন সম্পন্ন হয়।

দারসুল কুরআনের মাধ্যমে শুরু হওয়া এই আয়োজনে দারস পেশ করেন শায়েখ আনোয়ার হোসাইন মাদানী। শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম । প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম এবং বিশিষ্ট লেখক ও গবেষক আলী আহমেদ মাবরুর।

বক্তারা শিক্ষাশিবিরে আদর্শিক চর্চা, নৈতিকতা, সাংগঠনিক দক্ষতা ও দেশ গঠনে তরুণদের দায়িত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। দুই দিনব্যাপী এ আয়োজনে জেলা দক্ষিণের বিভিন্ন পর্যায়ের সাথীরা অংশগ্রহণ করেন।

অনলাইন ডেস্ক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *