ঢাকা সংযোগ

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া মেলায় তরুণীর উড়না ধরে টানার

শেয়ার করুন

আখাউড়া মেলায় তরুণীর উড়না ধরে টানার অভিযোগ; প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাত
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে চলমান কুটির শিল্প ও পণ্য মেলায় তরুণীর উড়না ধরে টানার অভিযোগকে কেন্দ্র করে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে তালাত মিয়া (২০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মেলায় ঘুরতে আসা রাধানগর এলাকার এক তরুণীর উড়না ধরে টান দেওয়ার অভিযোগ ওঠে একই এলাকার ইশরাক নামে এক তরুণের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে ইশরাক ছুরি দিয়ে তালাত মিয়াকে এলোপাতাড়ি আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত তালাত মিয়া আখাউড়া উপজেলার বরিশল ইউনিয়নের কোড্ডা গ্রামের মো. জাফর মিয়ার ছেলে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

অনলাইন ডেস্ক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *