ঢাকা মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ১২:১১ অপরাহ্ন ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
Dhaka Songjog
📢
বিজ্ঞাপন দিন
আপনার ব্যবসা প্রচার করুন
আপনার বিজ্ঞাপন এখানে দিন
ঢাকা | মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ১২:১১ অপরাহ্ন | ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
📢
বিজ্ঞাপন দিন
আপনার ব্যবসা প্রচার করুন
আপনার বিজ্ঞাপন এখানে দিন

সদ্যবিদায়ী শিবিরের জেলা সভাপতি মুজাহিদুল ইসলামের বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২৬, ৬:০৪ পূর্বাহ্ন / ২১
সদ্যবিদায়ী শিবিরের জেলা সভাপতি মুজাহিদুল ইসলামের বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান

সদ্যবিদায়ী জেলা সভাপতি মুজাহিদুল ইসলামের বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান

মুন্সীগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদ্যবিদায়ী মুন্সীগঞ্জ জেলা সভাপতি মুজাহিদুল ইসলাম তাঁর সাংগঠনিক ছাত্রজীবন সম্পন্ন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য ফরম পূরণের মাধ্যমে সংগঠনের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেছেন।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৩টায় মুন্সীগঞ্জ পৌরসভাস্থ জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মুন্সীগঞ্জ জেলা আমির আ. জ. ম. রুহুল কুদ্দুস তাঁর হাতে সদস্যপদ গ্রহণ করেন।

এ সময় জেলা আমির আ. জ. ম. রুহুল কুদ্দুস বলেন, “আমরা আশা করি, মুজাহিদুল ইসলাম ছাত্রশিবিরে মুন্সীগঞ্জ জেলায় যে নিষ্ঠা, দক্ষতা ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তা বাংলাদেশ জামায়াতে ইসলামীতেও আরও গতিশীল ও কার্যকরভাবে অব্যাহত রাখবেন, ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটওয়ারী, জেলা সহকারী সেক্রেটারি মো. আব্দুল মালেক, জেলা কর্মপরিষদ সদস্য মো. আরশাদ আলী ঢালী, অধ্যাপক মাওলানা এ. কে. এম. আবু ইউসুফসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, মুজাহিদুল ইসলাম ২৪ জুন ২০২৪ থেকে ১৬ জুলাই ২০২৬ পর্যন্ত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেন।

অনুসরণ করুন ঢাকাসংযোগ
ফলো করুন ↗