ঢাকা সংযোগ

যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সমাবেশ সফল করতে মণিরামপুরে যৌথ মিছিল

শেয়ার করুন

যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সমাবেশ সফল করতে মণিরামপুরে যৌথ মিছিল
মামুনুর রশিদ খান
মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আগামী ২৫ জুলাই অনুষ্ঠিতব্য জেলা সমাবেশ সফল করার লক্ষ্যে মণিরামপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃহস্পতিবার (২৩ জুলাই) এক যৌথ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলের নেতৃত্ব দেন মণিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. বিল্লাল গাজী, সদস্য সচিব মো. হুমায়ূন কবির, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. কামরুল গাজী এবং সদস্য সচিব মো. মাসুদ গাজী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. তরিকুল ইসলামসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন এবং পৌর স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী।

মিছিলটি মণিরামপুর বাজারের দক্ষিণ মাথা থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দক্ষিণ মাথায় এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে আগামী ২৫ জুলাইয়ের জেলা সমাবেশ সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. বিল্লাল গাজী বলেন, “আগামী ২৫ জুলাই যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সমাবেশে মণিরামপুর উপজেলা থেকে সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে।” তিনি সমাবেশ সফল করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বক্তারা বলেন, ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে যশোর জেলা সমাবেশকে সফল করতে মণিরামপুর উপজেলা, পৌর এবং বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। তারা আশা প্রকাশ করেন, মণিরামপুর থেকে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সমাবেশ সফল হবে।

অনলাইন ডেস্ক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *