ঢাকা সংযোগ

আত্মকর্মসংস্থানের লক্ষ্যে আখাউড়ায় সেলাই মেশিন বিতরণ

শেয়ার করুন

আত্মকর্মসংস্থানের লক্ষ্যে আখাউড়ায় সেলাই মেশিন বিতরণ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া), ২৭ জুলাই: আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও অসহায় পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে আখাউড়ায় ৮ জন সুবিধাবঞ্চিত নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক মো. আতাউর রহমান সরকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আখাউড়া উপজেলা জামায়াতের আমির ইকবাল হোসেন ভূঁইয়া এবং সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. বোরহান উদ্দিন খান।

প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান সরকার বলেন, আত্মকর্মসংস্থানের মাধ্যমে মানুষের স্বাবলম্বিতা নিশ্চিত করাই জামায়াতে ইসলামীর অন্যতম লক্ষ্য এবং দলটি সবসময় অসহায় মানুষের পাশে থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মো. সানাউল্লাহ, পৌরসভা জামায়াতের সেক্রেটারি দেলোয়ার হোসেন, কসবা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি জাহিদ হাসান মোল্লা এবং আখাউড়া উপজেলা ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক মাহমুদুর রহমান হামিম।

অনুষ্ঠানের শেষে ৮ জন সুবিধাবঞ্চিত নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

অনলাইন ডেস্ক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *