ঢাকা সংযোগ

মনিরামপুরে যুব বিভাগের নেতার ওপর হামলার অভিযোগ, গ্রেপ্তারের দাবি

শেয়ার করুন

মনিরামপুরে যুব বিভাগের নেতার ওপর হামলার অভিযোগ, গ্রেপ্তারের দাবি

মামুনুর রশিদ খান

মনিরামপুর যশোর প্রতিনিধি: যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে যুব বিভাগের এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। রোববার জোহরের আজানের সময় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

অভিযোগ অনুযায়ী, চালুয়াহাটি ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি গাজী এনামুল ইসলাম রাজগঞ্জ বাজারে অবস্থিত তার শোরুমে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি শোরুমে প্রবেশ করে তাকে এলোপাতাড়ি মারধর করেন। হামলার পর অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

স্থানীয়দের সহযোগিতায় আহত গাজী এনামুল ইসলামকে উদ্ধার করে চিকিৎসার ব্যাবস্থা নেওয়া হয়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

অনলাইন ডেস্ক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *