ঢাকা সংযোগ

দোহারে খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

শেয়ার করুন

দোহার প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকার দোহার উপজেলায় শুক্রবার মোকশেদ শেখের ছোট ছেলে বাহরাইন প্রবাসী শেখ স্বপনের উদ্যোগে বটিয়া এলাকায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১ আসনে (দোহার-নবাবগঞ্জ) বিএনপির মনোনীত প্রার্থী ও ঢাকা জেলা বিএনপির সভা সভাপতি খন্দকার আবু আসফাক।।
প্রধান অতিথির বক্তব্যে খনদকার আবু আসফাক বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের কাছে অত্যন্ত আপন মানুষ ছিলেন। তাঁর জন্য আজ শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশেও দোয়া করা হচ্ছে।
তিনি আরও বলেন, ‘খালেদা জিয়া চেয়েছিলেন বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটুক। তিনি চেয়েছিলেন মানুষ যেন ডাল-ভাত খেয়ে শান্তিতে বসবাস করতে পারে, সাধারণ মানুষ যেন স্বাস্থ্যসেবা এবং কৃষকরা তার ন্যায্য অধিকার পায়।’
বাহরাইন প্রবাসী শেখ স্বপন বলেন, ‘আমাদের নেত্রী যে আদর্শ, নীতি ও দেশের জন্য যে চিন্তাভাবনা রেখে গেছেন, তা আগামী দিনে বাস্তবায়ন করা গেলে দেশের মানুষের মুখে আবারও হাসি ফুটবে। আনন্দের বিষয় হলো, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সেই আদর্শ বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ।’
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সাবেক এমপি ফাহিমা হুসাইন জুবলী, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারী, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক তানভীর আহম্মেদ সানু মোল্লা, , দোহার পৌরসভা বিএনপির সভাপতি এসএম কুদ্দুস, বিলাসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বাদশা মোল্লা,বিল্লাল হোসেন,সিদ্দিক খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। দোয়া শেষে ৫ হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করা হয় ।

নিজস্ব প্রতিবেদক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *