ঢাকা সংযোগ

নিজের আসনেই ভোটার নন বিএনপির প্রার্থী বরকত উল্ল্যাহ ভুলু

শেয়ার করুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ আসনের ভোটার নন নোয়াখালী ৩  আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোঃ বরকত উল্ল্যাহ ভুলু । ফলে নিজের আসনেই ভোট দিতে পারবেন না তিনি।  বর্তমানে তিনি ঢাকা-১২  আসনের ভোটার এবং নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ঢাকার রাজধানী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।  

বিএনপি মনোনীত প্রার্থী মোঃ বরকত উল্ল্যাহ ভুলুর হলফনামা অনুযায়ী তার বর্তমান ঠিকানা তেজগাঁও পশ্চিম রাজাবাজার, ২৭ নং ওয়ার্ড ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। অন্যদিকে স্থায়ী ঠিকানা নোয়াখালী ২ আসনের অন্তর্ভুক্ত সোনাইমুড়ী উপজেলার মির্জানগর গ্রাম,  পোস্ট নাটেশ্বর।কিন্তু তিনি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন নোয়াখালী ৩   আসনে বিএনপির মনোনয়নে। 

পাশাপাশি  হলফনামা অনুযায়ী বিএনপির প্রার্থী মোঃ বরকত উল্ল্যাহ ভুলুর শিক্ষাগত যোগ্যতা দেখানো হয়েছে বিএসসি। তিনি বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করছেন।

নিজস্ব প্রতিবেদক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *