ঢাকা সংযোগ

খাগড়াছড়িতে ভোট দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

শেয়ার করুন

খাগড়াছড়িতে ভোট দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম।  

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে খাগড়াছড়ির শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন তিনি। 

ডাকসু ভিপি বলেন, এমন ভোট উৎসবের জন্য বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল। আওয়ামী লীগের দীর্ঘ সাড়ে ১৫ বছরে দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। মানুষ ভোটের আনন্দ থেকে বঞ্চিত ছিল। জুলাই আন্দোলনে মাধ্যমে নতুন বাংলাদেশে মানুষ তাদের হারানো অধিকার ফিরে পেয়েছে। আজকে আমি নিজের জেলায় ভোট দিয়েছি।  

সাদিক কায়েম ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বানও জানান তিনি।  

গত ৫৫ বছর ধরে জনগণের যে আকাঙ্ক্ষা, তার ভিত্তিতে একটি বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নিজস্ব প্রতিবেদক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *