ঢাকা সংযোগ

চাঁপাইনবাবগঞ্জে ১০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারি গ্রেফতার।

শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জে ১০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারি গ্রেফতার।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৭টা থেকে ৭টা ৪০ মিনিট পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন ইসলামপুর ইউনিয়নের চরবাররশিয়া করিম হাজির গ্রাম এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ সেরাজুল ইসলাম (৪১)। তিনি চরবাররশিয়া করিম হাজির গ্রামের বাসিন্দা। অভিযানের সময় তার কাছ থেকে ১০ (দশ) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে হাতেনাতে আটক করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দ করে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

এ ঘটনায় উপ-পরিদর্শক মোঃ মুস্তাফিজুর রহমান বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

নিজস্ব প্রতিবেদক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *