ঢাকা সংযোগ

নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

শেয়ার করুন

নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নতুন এই কমিটির চেয়ারম্যান হয়েছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। দায়িত্ব পাওয়ার পরপরই তিনি দ্রুত কার্যক্রম শুরুর কথা জানিয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে ‘স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন করা হয়েছে।

কমিটির সদস্যসচিব হয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। অন্য সদস্যরা হলেন আরিফুল ইসলাম আদীব, আলাউদ্দীন মোহাম্মদ, তাহসীন রিয়াজ ও অ্যাডভোকেট মনজিলা ঝুমা।

এ ছাড়া সব বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এক্স-অফিসিও সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাদের সার্বিক সহযোগিতার কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

দায়িত্ব গ্রহণের পর ফেসবুকে দেওয়া এক পোস্টে সারজিস আলম লিখেছেন, সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে যারা প্রার্থী হতে চান, তারা প্রস্তুতি নিন—দল তাদের সঙ্গে যোগাযোগ করবে।

নিজস্ব প্রতিবেদক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *