ঢাকা সংযোগ

১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে

শেয়ার করুন
News image placeholder

কুড়িগ্রামে জামায়াতের নির্বাচনী জনসভা, অংশ নেবেন জামায়াতে আমীর
কুড়িগ্রাম প্রতিনিধি: আব্দুল লতিফ
আজ কুড়িগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হচ্ছে। কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির।
জেলা জামায়াতের নেতৃবৃন্দ জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় বার্তা জনগণের কাছে পৌঁছে দিতেই এ জনসভার আয়োজন করা হয়েছে। জনসভায় কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন বলে জানানো হয়।
আয়োজকরা আরও বলেন, জনসভা ঘিরে ইতোমধ্যে মাঠে প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। জনসভায় দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ও জনগণের অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এ জনসভাকে ঘিরে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

নিজস্ব প্রতিবেদক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *