
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে তিন দিন ধরে চলমান ব্যাপক সন্ত্রাসবিরোধী অভিযানে ‘ভারত-সমর্থিত’ সশস্ত্র গোষ্ঠীর ১৯৭ জন সদস্য নিহত হয়েছে। একই সময়ে নিরাপত্তায় দায়িত্ব পালনকালে নিহত হয়েছেন অন্তত ২২ জন পাকিস্তানি সেনা। এছাড়া উভয় পক্ষের সংঘর্ষে শিশুসহ ৩৬ জন বেসামরিক নাগরিকও প্রাণ হারিয়েছেন। ফলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৫৫ জনে।
বুধবার (০৪ ফেব্রুয়ারি)গেল জানুয়ারির ৩১ তারিখে প্রদেশজুড়ে সমন্বিত সন্ত্রাসী হামলার পর সেনা অভিযান শুরু হয়। ওই দিন ‘বিচ্ছিন্নতাবাদী সংগঠন’ বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) একযোগে প্রদেশের ১২টি শহর ও জনপদে হামলা চালায়। এতে প্রদেশটির স্বাভাবিক জীবন কার্যত অচল হয়ে পড়ে। ওইদিন হামলায় ১৭ জন নিরাপত্তা কর্মকর্তা ও ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হন।
