রিপোর্টঃ সারওয়ার
ঢাকা ০২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী কর্নেল (অব.) আব্দুল হকের জনসংযোগে বিএনপির নেতাকর্মীদের হামলার ঘটনা ঘটেছে।
২ ফেব্রুয়ারি (সোমবার) বাদ আসর কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নের বটতলী বাজারে আওয়ামী লীগ থেকে সদ্য বিএনপিতে যোগদান করা ২নং ওয়ার্ডের মেম্বার মো: আব্দুল হক ও তারানগর ইউনিয়নের ছাত্রদল সভাপতি সামছুল আরেফিন আরিফ ও ছাত্রদল নেতা নাইম এবং তাদের সহযোগীদের নেতৃত্ব এই ঘটনা ঘটে।
হামলার শিকার আহত জামায়াত কর্মী মিজানুর রহমান মিজান বলেন, আমরা থানা আমীর ও প্রার্থী কর্নেল হকের নেতৃত্বে বটতলী বাজারে প্রচারণা করার সময় তারা বাধা দেয়। আমি এসময় মোবাইলে ভিডিও ধারন করতে গেলে আমাকে পেছন থেকে ছাত্রদল নেতা সামছুল আরেফিন আরিফ ও নাইম এবং তাদের সহযোগীরা বাজারের ভেতরের বিজয়ের কম্পিউটার দোকানো বন্ধি করে মুখে কাপড় পেচিয়ে মারধর করতে থাকে।
এসময় তারা আমার মাথা পা দিয়ে মেঝেতে চেপে ধরে পকেট থেকে মোবাইল ও টাকা ছিনতাই করে আর মারধর করতে থাকে। এতে আমি অজ্ঞান হয়ে যাই পরবর্তীতে আমাকে জামায়াতের নেতাকর্মীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
কেরানীগঞ্জ উপজেলা আমীর আব্দুর রহিম মজুমদার বলেন, বিএনপির একদল আওয়ামী সুবিধাভোগী নেতাকর্মীরা অতিউৎসাহী হয়ে প্রতিনিয়ত জামায়াতের নির্বাচনী প্রচার প্রচারণায় বাঁধা প্রদান করছে। আমরা এর তিব্র নিন্দা জানাই।
বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল সংগঠন। কিন্তু আমাদের নিরবতাকে যারা দূর্বলতা ভাবছে তারা বোকার স্বর্গে বাস করছে। আজ যারা আমাদের কর্মী ভাইদের উপর হামলা ও ছিনতাই চালিয়েছে তাদেরবিরুদ্ধে আমরা আইনী ব্যবস্থা নিবো।
জামায়াত মনোনীত প্রার্থী কর্নেল (অব.) আব্দুল হক বলেন, কেরানীগঞ্জে ইতিপূর্বে আমান উল্লাহ আমান যে সন্ত্রাসী কার্যক্রম করেছে একই কায়দায় তিনি এই এলাকা যুবসমাজকে পথভ্রষ্ট করেছেন। তারা এখন মুরব্বিদের সম্মান করতে ভূলে গেছে। তারা মাদক সন্ত্রাসের সাথে জড়িত হয়ে গিয়েছে। তারা সালাম নিতেও জানে না জবাবও দিতে পারে না। তাদের লেখা পড়াবন্ধ করে দিয়ে, উচ্চ শিক্ষার বদলে মাদক ব্যবসা ও চাঁদাবাজিতে লিপ্ত করে তাদের জীবনটাকে ধ্বংস করে দিয়েছেন। ফলে আজ এই যুবসমাজ তাদের আধিপত্য টিকিয়ে রাখার কাজে নিয়োজিত হয়েছে।
তিনি আরো বলেন, আমান উল্লাহ আমান বড় গলায় সবজায়গা গিয়ে বলে “আমি ৪ বারের এমপি ৩ বারের মন্ত্রী” তাহলে ক্ষমতায় থাকাকালীন আপনি কি এই সন্ত্রাসী বাহিনী তৈরী করার কাজই করেছেন? আগামী নির্বাচনে মানুষ একটি সুষ্ঠু নির্বাচন চায় এই নির্বাচনে যদি কারচুপির চেষ্টা করেন তাহলে আমরা বসে থাকবো না।
জানাযায়, বটতলী বাজারে গণসংযোগে সূত্রপাত ঘটায় ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর ও নব্য ছাত্রদল নেতা নাঈম।
৫ আগষ্টের আগে আওয়ামীলীগ ও ছাত্রলীগের সক্রিয় নেতা ছিলেন এবং মিছিল মিটিং ও ফ্যাসিস্ট আওয়ামীলীগদের সাথে সমন্বয় করে বিভিন্ন অবকর্মেও লিপ্ত ছিল। ৫ আগষ্ট পরবর্তী সময়ে তারানগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সামছুল আরেফিন আরিফের চাচাতো ভাই হওয়ার সুবাদে রাতারাতি ছাত্রদলের নেতা হয়ে যান তিনি।
এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম সাইফুল আলম জানান, জামায়াতের গনসংযোগ চলাকালীন বিএনপির একটি অস্থায়ী ক্যাম্পে গান বাজানো নিয়ে দুই পক্ষে উত্তেজনার খবর পেয়ে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো পর্যন্ত হামলা বা ছিনতাইয়ের বিষয়ে কোন অভিযোগ আসেনি আসলে আমরা আইনগত ব্যবস্থা নিব।

Hi, this is a comment.
To get started with moderating, editing, and deleting comments, please visit the Comments screen in the dashboard.
Commenter avatars come from Gravatar.