বালাশুর বাজারের ব্যবসায়ী হত্যা, ঢাকা দোহার সড়ক অবরোধ করে বিক্ষোভ
প্রতিবেদক : ইব্রাহিম মাহমুদ
মুন্সিগঞ্জের বালাশুর বাজারের এক ব্যবসায়ীকে হত্যা ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। ঘটনায় নিহত ব্যক্তির নাম আলমগীর (৪৫)। বালাশুর বাজারে মার্কেটের জমি নিয়ে আলমগীরের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল হাজী হান্নান নামে পাশৃবর্তী মার্কেট মালিকের সাথে।
সকাল নয়টা থেকে ১১ টা পর্যন্ত বালাশুর বাজারে সড়ক অবরোধ করে নিহতের পরিবারের স্বজনরা। এসময় বিক্ষুদ্ধরা হাজী হান্নানের মার্কেটে সাইকেলের দোকানের সব নতুন সাইকেল রাসৃতায় এনে আগুন ধরিয়ে দেয়। বেলা ১১টার দিকে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ঘটনাস্থলে এসে যান চলাচল স্বাভাবিক করে।
