নিজস্ব প্রতিবেদক :
দোহারে জামায়াত প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলামের জনসভা ৯ ফেব্রুয়ারি
আগামী ৯ ফেব্রুয়ারি সোমবার দুপুর ২টায় ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বড় মাঠে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলামের উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হবে।
উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম। এছাড়াও জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।
আয়োজক সূত্র জানায়, আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সঙ্গে মতবিনিময় এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার করতেই এ জনসভার আয়োজন করা হয়েছে। জনসভা সফল করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
জনসভাকে কেন্দ্র করে জয়পাড়া ও আশপাশের এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
