ঢাকা সংযোগ

ফজলুর রহমান বি’ষ খাবেন এটা প্রমাণে দাঁড়িপাল্লায় ভোট দিন: শিবির সভাপতি

শেয়ার করুন

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেন, কিশোরগঞ্জে দাঁড়িপাল্লা বিজয়ী হলে বিএনপির প্রার্থী ফজলুর রহমান নাকি বিষ খাবেন। তবে কতটুকু বিষ খাবেন এটা প্রমাণ করার জন্য এবার দাঁড়িপাল্লা ভোট দেওয়া দরকার।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জের ইটনা মিনি স্টেডিয়ামে জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন নূরুল ইসলাম বলেন, সে (ফজলুর রহমান) যে রাজনৈতিকভাবে একটা দেউলিয়া ব্যক্তি, এটা জাতি জানতে আর বাকি নাই। ইসলামের বিপক্ষে তার (ফজলুর রহমানের) স্পষ্ট অবস্থান। মাদরাসার হুজুরদের সে দেখতে পারে না। মাদরাসার হুজুরদের দেখলে তার গাত্রদাহ শুরু হয়।

তার নাস্তিক বয়ানের কারণে পুরো বাংলাদেশের তাওহীদি জনতা জেগে উঠেছে। সে যে বেইমানি কথা বলছে এটা বুঝতে হলে দেখবেন কখনো ছাত্রলীগ, কখনো জাতীয় পার্টি, কখনো স্বতন্ত্র ও কখনো বিএনপি এর নিজস্ব কোনো জায়গাও নাই আর কোনো আদর্শও নাই। আদর্শহীন লাঞ্ছিত একটা ব্যক্তি।

নিজস্ব প্রতিবেদক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *