নিজস্ব প্রতিবেদক :
আগামীকাল ঢাকা-১ আসনের দোহার উপজেলার জয়পাড়া বড় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর আমীর ড.শফিকুর রহমান
দলীয় সূত্র জানায়, আসন্ন নির্বাচনকে সামনে রেখে সাধারণ ভোটারদের মাঝে দলের বার্তা পৌঁছে দিতেই এ জনসভার আয়োজন করা হয়েছে। এতে কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
জনসভাকে ঘিরে জয়পাড়া ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। আয়োজকরা জানিয়েছেন, জনসভা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
