ঢাকা সংযোগ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৮

শেয়ার করুন

চট্টগ্রামে ঝটিকা মিছিল থেকে ব্যানারসহ নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ৮ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার নগরীর কোতোয়ালি থানার রাইফেল ক্লাবের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

কোতোয়ালি থানার ওসি মো. আফতাব উদ্দিন বলেন, ভোরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে ঝটিকা মিছিলের চেষ্টা করা হলে পুলিশ তাৎক্ষণিকভাবে ৮ জনকে ব্যানারসহ গ্রেফতার করা হয়। তারা হলো- বাঁশখালীর চাঁপাছড়ি আশ্রাফ আলী চৌধুরী বাড়ির দিদারুল আলমের ছেলে মো. তুষার (২০), হাটহাজারীর ফতেয়াবাদ সন্ধীপ কলোনির আবুল কালাম আজাদের ছেলে আব্দুলল্লাহ আল নোমান (২০), একই থানার মো. স্বপনের ছেলে মো. রাকিব (১৯), মৃত জাহাঙ্গীর আলমের ছেলে ইব্রাহীম হোসেন বাবু (২২), মৃত নুরুল হকের ছেলে মো. শরীফ হোসেন মুন্না ↑ মো. বাহারের ছেলে মো. রিয়াজ হোসেন (২০), নগরারী বাবু (২২), মৃত নুরুল হকের ছেলে মো. শরীফ হোসেন মুন্না (২০), মো. বাহারের ছেলে মো. রিয়াজ হোসেন (২০), নগরীর বাকলিয়া থানার এলাকার ২ নম্বর ওয়ার্ড রত্নপুর আলম মিয়ার বাড়ির মিজবাহ রহমান চৌধুরীর ছেলে মো. মাসুদুর রহমান (২৪) ও সাতকানিয়ার সৈয়দপাড়া এলাকার ওসমান গনির ছেলে সৈয়দ হামিদ মিয়াজী (২২)।এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি জানান

নিজস্ব প্রতিবেদক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *