ঢাকা সংযোগ

সালমান-আনিসুলের প্রথম সাক্ষ্য গ্রহণ আজ

শেয়ার করুন

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে। প্রথম সাক্ষী হিসেবে আদালতে বক্তব্য দেবেন জুলাই আন্দোলনে আহত একজন ব্যক্তি।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ এ মামলার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে ১০ ফেব্রুয়ারি প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিচার কার্যক্রম শুরু হয়। ওই বক্তব্যে চিফ প্রসিকিউটর জানান, এই মামলায় মোট ২৮ জন সাক্ষী সাক্ষ্য দেবেন।

প্রসিকিউশনের দাবি, ধারাবাহিক বৈঠকের মাধ্যমে আন্দোলন দমনে পরিকল্পনা করেছিলেন সালমান এফ রহমান ও আনিসুল হক।

চিফ প্রসিকিউটর আরও বলেন, ভবিষ্যতে নির্বাচিত সরকার দায়িত্ব নিলেও ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম চলমান থাকবে এবং এতে বিচার প্রক্রিয়ায় কোনো প্রভাব পড়বে না।
অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ হাসানুল হক ইনুর মামলায় তার সাফাই সাক্ষীকে জেরা করার কথা রয়েছে প্রসিকিউশনের।

নিজস্ব প্রতিবেদক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *