ঢাকা সংযোগ

ঢাকা দক্ষিণে নির্বাচনের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের

শেয়ার করুন

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে এই ঘোষণা দিয়েছেন তিনি।

ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেন সংক্ষিপ্ত ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব ইনশাআল্লাহ। ’উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে জয়ী হন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। পরে তাকে মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী করা হয়। অপরদিকে ২০২২ সালের এক আদেশ অনুযায়ী ঢাকাসহ দেশের ৪টি সিটি কর্পোরেশনের মেয়র পদটি মন্ত্রী পদমর্যাদার সমান।

নিজস্ব প্রতিবেদক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *