সুনামগঞ্জে রংধনু শিল্পীগোষ্ঠীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
সংবাদদাতা : আমিনুর রহমান পরান সুনামগঞ্জ প্রতিনিধি।
সুনামগঞ্জ শহরের মডেল মসজিদ অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে রংধনু শিল্পীগোষ্ঠী সুনামগঞ্জ শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ ফেব্রুয়ারি ২০২৫ (শুক্রবার) আয়োজিত এই অনুষ্ঠানে শিল্পীগোষ্ঠীর নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) এর দায়িত্বশীল আলিফ নূর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংধনু শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাকালীন সদস্য বদরুল কাদির শিহাব এবং সাবেক চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন।
আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে সুস্থ সংস্কৃতির বিকাশে শিক্ষার্থীদের সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে রংধনুর বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের উপস্থিতি আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানের সভাপতি জুবায়ের আহমেদ শুভ সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। এরপর এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সকলে একসাথে ইফতার গ্রহণ করেন।
