ঢাকা সংযোগ

ঢাকার নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত।

শেয়ার করুন

কৈলাইল ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত।

বাংলাদেশ জামায়াতে ইসলামী নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা-১ আসনের সাবেক এমপি প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম।

তিনি তার বক্তব্যে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন ও সমাজ সংস্কারের মাস। এ মাসে সকলকে নৈতিকতা ও আদর্শিক চেতনায় উজ্জীবিত হয়ে সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আলী, সাবেক শিবির সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে রমজানের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

নিজস্ব প্রতিবেদক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *