রাজশাহী-১ আসনে নির্বাচনের ফল পুনর্গণনার আবেদন আমলে নিয়েছে আদালত
এস এ মাহফুজ, তানোর (রাজশাহী)প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীর আনা কারচুপির অভিযোগের প্রেক্ষিতে রাজশাহী ১ এর ব্যালট পেপার ও রেজাল্ট শিট হেফাজতে নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনাল।
সোমবার (২ মার্চ) বিচারপতি জাকির হোসেন এই চার আসনের প্রার্থীদের করা আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।
এর প্রেক্ষিতে আদালত নির্বাচনের ফলাফল সংক্রান্ত ব্যালট পেপার, রেজাল্ট শিট, ব্যালট বাক্সসহ সকল গুরুত্বপূর্ণ কাগজপত্র বাংলাদেশ নির্বাচন কমিশন-এর হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন এবং পুনঃগণনার আবেদন আমলে নিয়েছেন।
