নিজস্ব প্রতিবেদক:
থানা দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা জেলা দক্ষিণ শাখা। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি তার বক্তব্যে সাংগঠনিক শৃঙ্খলা, আদর্শিক চর্চা এবং তৃণমূল পর্যায়ে দায়িত্বশীলদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণের সাবেক সভাপতি মাহবুব আলম সিয়াম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সভাপতি আবু ফাত্তাহ মোঃ তূর্য এবং জেলা সেক্রেটারি ইব্রাহিম মাহমুদ সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।
দিনব্যাপী এ কর্মশালায় সাংগঠনিক পরিকল্পনা, নেতৃত্ব বিকাশ, দায়িত্ব বণ্টন এবং আগামী দিনের কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা এ আয়োজনকে সময়োপযোগী ও ফলপ্রসূ বলে অভিহিত করেন।
থানা দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা জেলা দক্ষিণ শাখা।
