বগুড়ার আদমদীঘিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, আহত ২০০ জনের বেশি
বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রামে সোমবার (১৮ মার্চ) দুপুরে নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।
এতে অন্তত ২০০ জনের বেশি যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা এবং উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। দুর্ঘটনার কারণে রেল চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ আহতদের হাসপাতালে পাঠানোর পাশাপাশি দুর্ঘটনার কারণ তদন্ত শুরু করেছে।
উদ্ধারকর্মীরা জানিয়েছেন, আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে, এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হচ্ছে।
ট্রেন চলাচল বন্ধ রয়েছে, এমনটি কেন কেন কতৃপক্ষের কাছ থেকে কোনো বক্তব্য পাওয়ানি তারা তদন্ত করে বিষয়টি অবহিত করবেন
