মাধবপুরে পিকআপ খাদে পড়ে নারীসহ ৪ জন নিহত
স্টাফ রিপোর্টার:
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় আসবাবপত্র বোঝাই একটি পিকআপ ভ্যান খাদে পড়ে নারীসহ চারজন নিহত হয়েছেন।
রোববার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা।
নিহতরা হলেন—পিকআপ ভ্যানের চালক ইব্রাহিম, আসমা আক্তার (৪০), তার ছেলে সজিব (১৩) এবং আরও একজন, যার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ জানায়, ঘরের আসবাবপত্র বোঝাই পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মাধবপুরে পিকআপ খাদে পড়ে নারীসহ ৪ জন নিহত
