ঢাকা সংযোগ

সিলেটে সরকারি তত্ত্বাবধায়নে প্রথম বারের মতো শুরু হলো কৃষকের হাট

শেয়ার করুন

তাহমিদ হোসেইন, সিলেট প্রতিনিধি: জেলাপ্রশাসক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় সিলেটে উদ্বোধন হলো কৃষকের হাট।

জানা যায়, প্রতিদিন সকালে নির্ধারিত স্থানে এই বাজারের কার্যক্রম চলবে।

শনিবার (১১ এপ্রিল ২০২৬) সকাল নয়টার দিকে এই হাটবাজারটি বাণিজ্য, পাট, শিল্প ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এ সময় তিনি কৃষকদের সঙ্গে কুশল বিনিময় করেন।

সিলেটের কৃষকরা কোনো ধরনের মধ্যস্থতাকারী ছাড়া সরাসরি ক্রেতাদের হাতে পণ্য তুলে দিতে পারবেন। যার ফলে মাঠপর্যায়ের কৃষক ও ভোক্তা উভয়েই তাদের ন্যায্য মূল্য পাবেন।

আজ থেকে নগরীর টিলাগড় পয়েন্টের পাশেই নির্ধারিত স্থানে এই হাটবাজারের কার্যক্রম চলমান থাকবে।

নিউজ ডেস্ক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *