ঢাকা মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন ১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Dhaka Songjog
📢
বিজ্ঞাপন দিন
আপনার ব্যবসা প্রচার করুন
আপনার বিজ্ঞাপন এখানে দিন
ঢাকা | মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন | ১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
📢
বিজ্ঞাপন দিন
আপনার ব্যবসা প্রচার করুন
আপনার বিজ্ঞাপন এখানে দিন

বাঁশখালীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ: বিএনপি নেতা ‘আরিফ’ আটক


আব্দুল্লাহ প্রকাশের সময় : এপ্রিল ১১, ২০২৬, ১:০৮ অপরাহ্ন /
বাঁশখালীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ: বিএনপি নেতা ‘আরিফ’ আটক

নিজস্ব প্রতিবেদক, বাঁশখালী চট্টগ্রাম।

​চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ‘আরিফ’ নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত আরিফ চাম্বল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাতঘর পাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় বিএনপি রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।

রাত আনুমানিক ১:৩০ মিনিটের দিকে ওই কিশোরীকে নিজ বাড়ি থেকে জোরপূর্বক নিয়ে যায় আরিফ। গভীর রাতে মেয়েকে ঘরে না দেখে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে মোবাইল রিচার্জ করার কথা বলে আরিফকে ডাক দিলে সে দোকান ফেলে পালানোর চেষ্টা করে। এতে স্থানীয়দের সন্দেহ হয় এবং তারা ধাওয়া দিয়ে আরিফকে আটক করে। পরবর্তীতে দোকানের ভেতর থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়।​

​স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক। রাত গভীর হওয়ায় বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করছে।”​ বর্তমান​ উদ্ধারকৃত কিশোরীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। অভিযুক্তের রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে।

অনুসরণ করুন ঢাকাসংযোগ
ফলো করুন ↗