ঢাকা রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Dhaka Songjog
📢
বিজ্ঞাপন দিন
আপনার ব্যবসা প্রচার করুন
আপনার বিজ্ঞাপন এখানে দিন
ঢাকা | রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন | ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
📢
বিজ্ঞাপন দিন
আপনার ব্যবসা প্রচার করুন
আপনার বিজ্ঞাপন এখানে দিন

নতুন কর্মসূচি নিয়ে ১১দলীয় ঐক্যের বৈঠক


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : এপ্রিল ১৬, ২০২৬, ২:৩৩ অপরাহ্ন /
নতুন কর্মসূচি নিয়ে ১১দলীয় ঐক্যের বৈঠক

১১দলীয় ঐক্যের চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি নির্ধারণের লক্ষ্যে বৈঠক করছেন শীর্ষ নেতারা। বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানী ঢাকার মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে এ বৈঠক শুরু হয়ে বেলা পৌনে ১টার দিকে শেষ হয়।

এতে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ ১১ দলীয় ঐকের শীর্ষ নেতারা উপস্থিত আছেন। বৈঠক শেষে একই মিলনায়তনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

এর আগে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গত ৯ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত সারা দেশে লিফলেট বিতরণ, গণসংযোগসহ সপ্তাহব্যাপী নানা কর্মসূচি পালন করে ১১দলীয় ঐক্যে। কর্মসূচির মধ্যে আরও ছিল— সব মহানগরী ও জেলায় বিক্ষোভ এবং ঢাকায় জাতীয় সেমিনার।

অনুসরণ করুন ঢাকাসংযোগ
ফলো করুন ↗