নিজস্ব প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলার পশ্চিম লটাখোলা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩৫০ পিস অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (২০ এপ্রিল) বেলা ৩টার দিকে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের যৌথ অভিযানে এসব জাল উদ্ধার করা হয়। এ সময় কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরাও উপস্থিত ছিলেন। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল আলম।
মৎস্য অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি বাড়িতে অভিযান চালিয়ে জাল ও জাল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে মৈনটঘাট পদ্মা নদীর তীরে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
