ঢাকা সংযোগ

শিক্ষক, শিক্ষার্থী ও সংগঠনটির জনশক্তিদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্মারকলিপি প্রদান করেছে।

শেয়ার করুন

চট্টগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা চট্টগ্রাম সরকারি সিটি কলেজে শিক্ষক, শিক্ষার্থী ও সংগঠনটির জনশক্তিদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্মারকলিপি প্রদান করেছে।

বুধবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে এই স্মারকলিপি তুলে দেন সংগঠনটির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ডাকসু ভিপি সাদিক কায়েমসহ শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, শিক্ষাঙ্গনে এ ধরনের হামলা উদ্বেগজনক এবং এর মাধ্যমে শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

স্মারকলিপিতে উত্থাপিত দাবিসমূহ:

হামলার সঙ্গে জড়িত সকল ব্যক্তিকে দ্রুত শনাক্ত করে অবিলম্বে গ্রেফতার করতে হবে
ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে হবে
দোষীদের বিরুদ্ধে প্রচলিত আইনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে
দায়িত্বে অবহেলা ও নিষ্ক্রিয়তার অভিযোগে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের ভূমিকা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে
শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে
ভবিষ্যতে শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও সহিংসতা প্রতিরোধে কঠোর নজরদারি জোরদার করতে হবে

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে শিক্ষাঙ্গনে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব হবে।

নিজস্ব প্রতিবেদক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *