ঢাকা সংযোগ

মুন্সিগঞ্জে হরগঙ্গা কলেজে ভর্তি পরীক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের হেল্প ডেস্ক ও গার্ডিয়ান লাউঞ্জ

শেয়ার করুন

হরগঙ্গা কলেজে ভর্তি পরীক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের হেল্প ডেস্ক ও গার্ডিয়ান লাউঞ্জ
নিজস্ব প্রতিবেদক:
২০২৫–২৬ শিক্ষাবর্ষের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজে পরীক্ষার্থীদের সহযোগিতায় হেল্প ডেস্ক ও অভিভাবকদের জন্য গার্ডিয়ান লাউঞ্জের ব্যবস্থা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
হেল্প ডেস্কে আগত শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য প্রদান, সুপেয় পানির ব্যবস্থা, স্যালাইন সরবরাহ, জরুরি স্বাস্থ্যসেবা এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এছাড়াও সংগঠনের বিভিন্ন প্রকাশনা সামগ্রী যেমন স্টিকার, বই ও রিপোর্ট পাতা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। এ সময় অনেক শিক্ষার্থীকে সংগঠনের সমর্থক ফরম পূরণ করতেও দেখা যায়।
অন্যদিকে অভিভাবকদের জন্য গার্ডিয়ান লাউঞ্জে বসার সুব্যবস্থা রাখা হয়। সেখানে উপস্থিত দায়িত্বশীলরা অভিভাবকদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সাধ্যমতো সমাধানের চেষ্টা করেন।
পাশাপাশি পরীক্ষার্থীদের সুবিধার্থে মোবাইল, ব্যাগ, ঘড়ি, চশমা, হেলমেট ও বইসহ বিভিন্ন ব্যক্তিগত সামগ্রী নিরাপদে জমা রাখার ব্যবস্থাও করা হয়।

নিজস্ব প্রতিবেদক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *