পাবিপ্রবি প্রতিনিধি:
আবদুল্লাহ আল মাহমুদ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী ও আনন্দঘন আয়োজন—“মাছ ধরা প্রতিযোগিতা-২০২৬”। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের লেকে আয়োজিত এই উৎসবে প্রায় ৭০০ শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
উৎসবটি পহেলা মে (শুক্রবার) ২০২৬ তারিখে সকাল ও দুপুর—এই দুই শিফটে, দুটি গ্রুপে ভাগ করে আয়োজন করা হয়। প্রথম গ্রুপের প্রতিযোগিতা শুরু হয় সকাল ৮:৩০ মিনিটে এবং চলে সাড়ে ১০টা পর্যন্ত। এরপর দ্বিতীয় গ্রুপের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত। প্রতিটি গ্রুপ থেকে তিনজন করে মোট ছয়জন বিজয়ী ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার প্রফেসর ড. মোঃ শামীম আহসান। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন। পুরো আয়োজন জুড়ে ছিল প্রাণবন্ত পরিবেশ। শিক্ষার্থীরা দলবদ্ধভাবে মাছ ধরায় অংশ নেয় এবং একে অপরকে উৎসাহ দিয়ে আনন্দ ভাগাভাগি করে।
একজন অংশগ্রহণকারী শিক্ষার্থী জানান, “এই প্রতিযোগিতার মাধ্যমে ছোটবেলার স্মৃতিগুলো আবার ফিরে পেয়েছি। এমন আয়োজন আমাদের মনকে সতেজ করে তোলে।”
প্রথম পর্যায়ের ফলাফল ১ম স্থান: বখতিয়ার আহমেদ রুম্মানবিভাগ: ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্টশিক্ষাবর্ষ: ২০২৩-২৪ | রোল: ২৪২১৩১মাছের ওজন: ৬২৪ গ্রাম
২য় স্থান: এস এম মোরশেদুল আমিন জিসানবিভাগ: ভূগোল ও পরিবেশ বিজ্ঞানশিক্ষাবর্ষ: ২০২০-২১ | রোল: ২১০৯১৭মাছের ওজন: ৫৫২ গ্রাম
৩য় স্থান:সাদিয়া আফরিনবিভাগ: গণিতশিক্ষাবর্ষ: ২০২২-২৩ | রোল: ২৩০৩৫০মাছের ওজন: ৪৮৫ গ্রাম
দ্বিতীয় পর্যায়ের ফলাফল ১ম স্থান:আবু তাহলা এনায়েতবিভাগ: ভূগোল ও পরিবেশ বিজ্ঞানশিক্ষাবর্ষ: ২০২৩-২৪ | রোল: ২৪০৯৩৭মাছের ওজন: ৫৬২ গ্রাম
২য় স্থান:মোঃ রিমন হাসানবিভাগ: পদার্থ বিজ্ঞানশিক্ষাবর্ষ: ২০২৩-২৪ | রোল: ২৪০৭৩৮মাছের ওজন: ৫৪২ গ্রাম
৩য় স্থান:রানা আহমেদবিভাগ: গণিতশিক্ষাবর্ষ: ২০১৮-১৯ | রোল: ১৯০৩৪০ মাছের ওজন: ৪৯৬ গ্রাম
