মিজানুর রহমান: বগুড়া প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্ট শুরু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে রঙ-বেরঙের বেলুন উড়িয়ে টুর্ণামেন্টের উদ্বোধন করেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, যুব ও ক্রীড়া বিভাগের কেন্দ্রীয় সভাপতি জননেতা এহসানুল মাহবুব জুবায়ের।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া মহানগর জামায়াতের আমির জননেতা আবিদুর রহমান সোহেল এবং সেক্রেটারি অধ্যাপক আ. স. ম. আব্দুল মালেক। সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আব্দুস ছালাম তুহিন।
বগুড়া মহানগর যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি আব্দুল হাদী শফিকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি ড. মইন উদ্দিন, বগুড়া মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আল-আমিন ও সেলিম রেজা, জেলা জামায়াতের প্রচার সম্পাদক নূর মোহাম্মদ আবু তাহের, ব্যবসায়ী নেতা মাহফুজ মোল্লা, নুরুল ইসলাম আকন্দ, শাহীন মিয়া, টুর্ণামেন্ট কমিটির সদস্য সচিব মোস্তফা মোঘল, সদস্য জরজিস হোসেন, বিপুল, পলাশ, আ. ওয়াদুদ, মোকাম্মেল, আবু হুরায়রাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
