
নারায়ণগঞ্জের ফতুল্লায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত ২ যুবকের মধ্যে একজনকে এলাকাবাসী আটক করে গণপিটুনি দেয় এবং অপর অভিযুক্তকে পরবর্তীতে আটক করে পুলিশ।
গতকাল (শুক্রবার, ২২ মে) রাতে উপজেলার বক্তাবলী এলাকার এ ঘটনায় এলাকাবাসী হিরো নামে এক অভিযুক্তকে আটক করে গণপিটুনি দেয়। এতে সে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অপরদিকে ফতুল্লা থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে আরেক অভিযুক্ত সোহেলকে আটক করে।
এদিকে ভুক্তভোগী ওই শিশুটির মা রাতেই ফতুল্লা থানায় একটি অভিযোগ দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলম।
স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যার দিকে শিশুটি বাড়ির আশপাশে খেলাধুলা করছিলো। পরে তাকে কৌশলে ডেকে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন করে হিরো ও সোহেল। এ ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।




















আপনার মতামত লিখুন :