ঢাকা মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ১২:১০ অপরাহ্ন ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
Dhaka Songjog
📢
বিজ্ঞাপন দিন
আপনার ব্যবসা প্রচার করুন
আপনার বিজ্ঞাপন এখানে দিন
ঢাকা | মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ১২:১০ অপরাহ্ন | ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
📢
বিজ্ঞাপন দিন
আপনার ব্যবসা প্রচার করুন
আপনার বিজ্ঞাপন এখানে দিন

মনিরামপুরে জুলাই শহিদ দিবস উপলক্ষে ১১-দলীয় ঐক্যের বিশাল র‍্যালি


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : জুলাই ১৬, ২০২৬, ৭:৪৫ অপরাহ্ন / ১৫
মনিরামপুরে জুলাই শহিদ দিবস উপলক্ষে ১১-দলীয় ঐক্যের বিশাল র‍্যালি

জুলাই শহিদ দিবস ২০২৬ উপলক্ষে যশোরের মনিরামপুরে ১১-দলীয় ঐক্যের উদ্যোগে একটি বিশাল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টায় পৌর শহরের গরুহাট মোড় থেকে র‍্যালিটি শুরু হয়। পরে এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদের সামনে দিয়ে বাজারের দক্ষিণ মাথায় জামায়াতের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
র‍্যালিতে ১১-দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। র‍্যালি শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, জুলাই শহিদদের আত্মত্যাগের মর্যাদা সমুন্নত রাখা এবং প্রস্তাবিত ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জনগণের ঐক্যবদ্ধ ভূমিকা অপরিহার্য। তারা ‘জুলাই সনদ’ বাস্তবায়নে ঘোষিত সব কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির সহ: অধ্যাপক ফজলুল হক, এনসিপি নেতা ও জুলাই যোদ্ধা এবি আহাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মনিরামপুর উপজেলা আমির মাওলানা আব্দুল করিমসহ ১১-দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও জাতীয় ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানান।

অনুসরণ করুন ঢাকাসংযোগ
ফলো করুন ↗