শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারতে আমীরে জামায়াত
বগুড়ার কৃতী সন্তান শহীদ আব্দুল মালেক (রহ.)-এর কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
কবর জিয়ারত শেষে তিনি শহীদ আব্দুল মালেকের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। পরে তিনি শহীদ আব্দুল মালেক ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে উপস্থিত জনতার উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন ডা. শফিকুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দীন, জেলা নায়েবে আমীর ও শহীদ পরিবারের সদস্য অধ্যাপক আব্দুল বাছেদ, উপজেলা আমীর মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল করিমসহ জেলা, উপজেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
