ঢাকা মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ১২:১০ অপরাহ্ন ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
Dhaka Songjog
📢
বিজ্ঞাপন দিন
আপনার ব্যবসা প্রচার করুন
আপনার বিজ্ঞাপন এখানে দিন
ঢাকা | মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ১২:১০ অপরাহ্ন | ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
📢
বিজ্ঞাপন দিন
আপনার ব্যবসা প্রচার করুন
আপনার বিজ্ঞাপন এখানে দিন

জুলাই শহীদদের স্মরণে কেশবপুরে র‍্যালি-সমাবেশ, জুলাই সনদ বাস্তবায়নের দাবি


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : জুলাই ১৬, ২০২৬, ৭:৫১ অপরাহ্ন / ৩১
জুলাই শহীদদের স্মরণে কেশবপুরে র‍্যালি-সমাবেশ, জুলাই সনদ বাস্তবায়নের দাবি

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ আবু সাঈদসহ সকল শহীদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে যশোরের কেশবপুরে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচি থেকে জুলাই সনদ দ্রুত প্রণয়ন ও বাস্তবায়ন, শহীদদের আত্মত্যাগের স্বীকৃতি এবং গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দাবি জানান বক্তারা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে ১১ দলীয় ঐক্য, কেশবপুর উপজেলা-এর উদ্যোগে গাজীর মোড় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।

র‍্যালি-পূর্ব সমাবেশে কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমির সাইদুর রহমান সাইদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক সম্রাট হোসেন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তবিবুর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ওজিয়ার রহমান, পৌর আমির জাকির হোসেন, শিবিরের পৌর সভাপতি বোরহান উদ্দিন, এনসিপি কেশবপুর উপজেলার অন্যতম নেতা ইমনসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ কর্মসূচিতে অংশ নেন।

বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ আবু সাঈদসহ যাঁরা বৈষম্যবিরোধী আন্দোলনে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জীবন উৎসর্গ করেছেন, তাঁদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহীদদের স্বপ্ন বাস্তবায়নে প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার সম্পন্ন করা, জনগণের অধিকার নিশ্চিত করা এবং জুলাই সনদ দ্রুত প্রণয়ন ও কার্যকর বাস্তবায়নের দাবি জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে রাষ্ট্র পরিচালনা, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করার মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন এবং তাঁদের আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান তারা।

সমাবেশ শেষে জুলাই গণ-অভ্যুত্থানের সকল শহীদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুসরণ করুন ঢাকাসংযোগ
ফলো করুন ↗