ঢাকা সংযোগ

জয়পাড়া বাজারের ব্রিজ ঝুঁকিপূর্ণ, আতঙ্কে জনসাধারণ

শেয়ার করুন
News image placeholder

জয়পাড়া বাজারের ব্রিজ ঝুঁকিপূর্ণ, আতঙ্কে জনসাধারণ
দোহার উপজেলার জয়পাড়া বাজারের গুরুত্বপূর্ণ সেতুটি বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সেতুর বিভিন্ন স্থানে ফাটল, পিলার ক্ষয় এবং সংযোগ সড়কের ভাঙনের কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
সরেজমিনে দেখা গেছে, ব্রিজের উপরিভাগ ও নিচের অংশে ফাটল স্পষ্টভাবে দৃশ্যমান। ব্রিজের দুই পাশের মাটি ধসে পড়ায় যানবাহন চলাচল আরও বিপজ্জনক হয়ে উঠেছে। প্রতিদিন শত শত মানুষ, ছোট যানবাহন, অটোরিকশা ও পণ্যবাহী গাড়ি এই ব্রিজ ব্যবহার করলেও নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, জয়পাড়া বাজার এলাকার ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগের জন্য এই ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এটি এখন “মরণফাঁদে” পরিণত হয়েছে। অনেকেই বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজ পার হচ্ছেন।
দ্রুত ব্রিজটি সংস্কার অথবা নতুন করে নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।
এলাকাবাসীর দাবি, জনস্বার্থে অবিলম্বে ব্রিজটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে বিকল্প ব্যবস্থা গ্রহণ এবং স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হোক।

নিজস্ব প্রতিবেদক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *