ঢাকা সংযোগ

বিএনপি প্রার্থী এহছানুল হক মিলনের গণসংযোগে ডা. জাহেদ উর রহমান

শেয়ার করুন
News image placeholder

চাঁদপুর-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আ ন ম এহছানুল হক মিলনের গণসংযোগে যোগ দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও লেখক ডা. জাহেদ উর রহমান। তিনি গণসংযোগে যোগ দেওয়ার পর বেশ উচ্ছ্বসিত হন আ ন ম এহছানুল হক মিলন।

গতকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) চাঁদপুর ১ আসনের অন্তর্গত কচুয়া উপজেলার ৮ নং কাদলা ইউনিয়নে নির্বাচনী গণসংযোগে যুক্ত হন ডা. জাহেদ। পরে ওই গণসংযোগের ভিডিওচিত্র নিজের ফেসবুক পেইজে প্রকাশ করেছেন আ ন ম এহছানুল হক মিলন।

এহসানুল হক মিলন এই আসন থেকে সপ্তম জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগ প্রার্থী মেজবাহ উদ্দিনকে পরাজিত করে প্রথমবার বিজয়ী হন। ২০০১ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রভাবশালী প্রার্থী ড. মহীউদ্দীন খান আলমগীরকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো সংসদে যান এবং শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে তিনি শিক্ষাব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে নকলবিরোধী কঠোর অভিযান চালিয়ে দেশব্যাপী আলোচিত হন। তার সাহসী পদক্ষেপের কারণে পরীক্ষার হলে নকলের হার উল্লেখযোগ্যভাবে কমে আসে। এ ছাড়া তিনি শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

নিজস্ব প্রতিবেদক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *