ঢাকা সংযোগ

কেশবপুরে বুড়িহাটী হাফিজিয়া মাদ্রাসায় ঈদুল ফিতর উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে পাঞ্জাবি বিতরণ

শেয়ার করুন

কেশবপুরে বুড়িহাটী হাফিজিয়া মাদ্রাসায় ঈদুল ফিতর উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে পাঞ্জাবি বিতরণ

আলী হামজা
কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুর উপজেলার বুড়িহাটী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ৪৭ জন এতিম ও হিফজ বিভাগের শিক্ষার্থীর মাঝে পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পাঞ্জাবি বিতরণ করা হয়েছে। নতুন পাঞ্জাবি পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দের পরিবেশ তৈরি হয়।
সোমবার (১৬ মার্চ ২০২৬ ইং) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব পাঞ্জাবি বিতরণ করা হয়। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ হামিদুজ্জামান তার নিজস্ব অর্থায়নে শিক্ষার্থীদের জন্য পাঞ্জাবিগুলো তৈরি করে তাদের হাতে তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাস্টার শাহাদাত হোসেন, ডা. কামরুজ্জামান টুকু, মাদ্রাসার হাফেজ শিক্ষক মাওলানা শফিকুল ইসলাম, হাফেজ মফিজুর রহমান, হাফেজ বাহারুল ইসলাম, ছিদ্দিকুর রহমান, সোহরাব হোসেনসহ মাদ্রাসার শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা বলেন, সমাজের অসহায় ও এতিম শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবান ও সচেতন মানুষ এগিয়ে এলে এতিম শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে।
পাঞ্জাবি পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ হামিদুজ্জামানসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

ছবি ক্যাপশন:
নিজস্ব অর্থায়নে শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হামিদুজ্জামান

নিজস্ব প্রতিবেদক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *