ঢাকা সংযোগ

বন্ধুর জন্য শেষ যাত্রা: সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল সানজি

শেয়ার করুন

বন্ধুর জন্য শেষ যাত্রা: সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল সানজিদ

মোঃ আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় সানজিদ মাহমুদ (১৬) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। তিনি উপজেলার পাড়িয়া ইউনিয়নের বামুনিয়া গ্রামের বাসিন্দা এবং ভাণ্ডারদহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. দানারুল ইসলামের ছেলে।

জানা গেছে, সোমবার (১৬ মার্চ) রাত আনুমানিক ১টার দিকে বালিয়াডাঙ্গী বাজার থেকে এক বন্ধুকে বাড়ি পৌঁছে দিয়ে ফেরার পথে গোয়ালকারী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেলটি রাস্তার পাশে একটি কলাগাছের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এ ঘটনায় তার আরেক বন্ধু আহত হয়েছেন।

নিহত সানজিদ মাহমুদ কম বয়সেই সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তিনি স্থানীয় সামাজিক সংগঠন ‘আন-নাহল ফাউন্ডেশন’-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে সংগঠনটির নেতৃবৃন্দ। তারা জানান, সানজিদ মানবসেবা ও সমাজকল্যাণমূলক কাজে সবসময় সক্রিয় ছিলেন। তার আন্তরিকতা, নেতৃত্বগুণ ও মানুষের প্রতি ভালোবাসা সকলের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিজস্ব প্রতিবেদক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *