ঢাকা সংযোগ

রামগতির খাল থেকে ১৩৬০ লিটার ডিজেল জব্দ, মালিক পলাতক

শেয়ার করুন

রামগতির খাল থেকে ১৩৬০ লিটার ডিজেল জব্দ, মালিক পলাতক

বিস্তারিত নিউজ:
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় একটি খাল থেকে ড্রামভর্তি ১ হাজার ৩৬০ লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ। বুধবার ১ এপ্রিল বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ ,হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে রামগতি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আসলপাড়া মৎস্য অবতরণ কেন্দ্র সংলগ্ন দক্ষিণ পাশের একটি খালে অভিযান চালায় রামগতি থানা পুলিশ। এসময় খালের ভেতর থেকে প্লাস্টিকের ৮টি পুরনো ড্রাম উদ্ধার করা হয়। প্রতিটি ড্রামে ১৭০ লিটার করে মোট ১ হাজার ৩৬০ লিটার ডিজেল পাওয়া যায়।
জব্দকৃত ডিজেলের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ ৩৬ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। তবে অভিযানের সময় তেলের কোনো মালিককে শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি।
স্থানীয়দের দাবি, কোনো অসাধু ব্যবসায়ী ভোলা জেলা থেকে অবৈধভাবে ডিজেল এনে অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যে খালের মধ্যে গোপনে মজুত করে রেখেছিল।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত তেল থানা হেফাজতে রাখা হয়েছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি: তাকিনুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *