ঢাকা সংযোগ

মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

শেয়ার করুন

মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসার পুকুরে গোসল করতে নেমে আমীর উদ্দিন গাজী (সপ্তম শ্রেণির শিক্ষার্থী) নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

জানা যায়, আজ বিকেলে তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার এই শিক্ষার্থী মাদ্রাসা প্রাঙ্গণের পুকুরে গোসল করতে নেমে অসাবধানতাবশত পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আমীর উদ্দিন গাজীর পিতা নেই বলে জানা গেছে। তার অসুস্থ মা রয়েছেন। এ ঘটনায় পরিবার ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানান, এ ধরনের দুর্ঘটনা এড়াতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

নিজস্ব প্রতিবেদক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *