আখাউড়া প্রতিনিধি:
আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করিয়া মাদকদ্রব্য ০৮(আট) কেজি মাদকদ্রব্য গাঁজাসহ ০১ জন আসামী গ্রেফতার।
ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব শাহ মোঃ আব্দুর রউফ মহোদয়ের নির্দেশে, সহকারী পুলিশ সুপার জনাব মোঃ নাজমুস সাকিব, কসবা সার্কেল মহোদয়ের দিক-নির্দেশনায় এবং আখাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জাবেদ উল ইসলাম এর সার্বিক নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান-০১, অভিযানকালে এসআই(নিরস্ত্র) সুমন কান্তি দে, এএসআই(নিঃ) মোঃ ওমর ফারুক, এএসআই(নিঃ) আবুল হোসেন ও সঙ্গীয় ফোর্স সহ ০৩/০৫/২০২৬খ্রিঃ তারিখ দুপুর দুপুর ১৪:৩০ ঘটিকা সময় ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার ডিউটি করাকালীন সময় আখাউড়া থানাধীন আখাউড়া পৌরসভাস্থ দেবগ্রাম উত্তরপাড়া সাকিনের টানাব্রীজ সংলগ্ন মহিউদ্দিনের অটো গ্যারেজের সামনে আখাউড়া টু কসবা পাকা সড়কের উপর হইতে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশী অভিযান পরিচালনা করিয়া ০৮(আট) কেজি মাদকদ্রব্য গাঁজাসহ ধৃত আসামী বাবু ভূইয়া (২৮), পিতা- মৃত মো: আয়ুব খান, মাতা- মোছা: পিয়ারা বেগম, সাং- গজারিয়া(এডভোকেট বাড়ী), পোষ্ট: পাঘাচং, মাছিহাতা ইউপি, থানা-ব্রাক্ষণবাড়িয়া সদর, জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে হাতে নাতে গ্রেফতার করা হয়। উপরোক্ত গাঁজা ও মাদকের কাজে ব্যবহৃত ০১টি সবুজ রংয়ের পুরাতন সিএনজি, যাহার রেজি: নং- ব্রাক্ষণবাড়িয়া-থ-১১-৪৭৬৫ সহ জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়।
