ঢাকা সংযোগ

দুই সন্তানের বাবা হয়ে কিভাবে ছাত্রদলের আহ্বায়ক হয়?

শেয়ার করুন

দুই সন্তানের বাবা হয়ে কিভাবে ছাত্রদলের আহ্বায়ক হয়?

২০০৩ সালে এসএসসি পরীক্ষা
দেওয়া একজন ব্যক্তিকে কিভাবে ছাত্রদলের নেতৃত্বে আনা হলো—এ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উঠেছে নানা প্রশ্ন। জানা গেছে, তিনি বর্তমানে দুই সন্তানের বাবা এবং বয়স প্রায় ৪০ বছর। তারপরও তাকে বান্দরবান জেলা ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সাধারণত ছাত্ররাজনীতিতে নির্দিষ্ট বয়সসীমা ও ছাত্রত্বের বিষয়টি গুরুত্ব পায়। কিন্তু এ ক্ষেত্রে সেই নিয়ম কতটা অনুসরণ করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। স্থানীয় নেতাকর্মীদের একাংশ বলছেন, ছাত্রদলের মতো একটি সংগঠনে নেতৃত্ব নির্বাচনে যোগ্যতা ও বয়সের বিষয়টি আরও কঠোরভাবে দেখা উচিত ছিল।
এদিকে, সংশ্লিষ্ট মহল থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে চলছে আলোচনা-সমালোচনা।

তাকিনুল ইসলাম
লক্ষ্মীপুর প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *