ঢাকা সংযোগ

নোয়াখালী চাটখিলে বসতঘরের পাশে মুরগী ফার্ম, দুর্গন্ধে বাড়ির লোকজন অতিষ্ঠ

শেয়ার করুন

চাটখিলে বসতঘরের পাশে মুরগী ফার্ম, দুর্গন্ধে বাড়ির লোকজন অতিষ্ঠ

ডেস্কঃ
নোয়াখালীর চাটখিল উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের কেশুরবাগ এছহাক মৌলভী বাড়ি আবুল খায়েরদের ঘরের পাশে একই বাড়ির আনোয়ার হোসেন কাজল অটোরিকশা রাখা ও মাদ্রাসা নির্মাণের কথা বলে ঘর নির্মাণ করে। কিন্তু সেখানে ঘর নির্মাণ শেষে তিনি মুরগির ফার্ম দেয়। মুরগির ফার্মের সকল ময়লা আবর্জনার দুর্গন্ধ বাড়ির লোকজন বসবাস করা অসম্ভব হয়ে পড়েছে। এই ব্যাপারে গতকাল রোববার দুপুরে আবুল খায়ের উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দায়ের করেছেন। আবুল খায়েরের বড় ছেলে হাফেজ আব্দুল কাদের বলেন নামাজ পড়ে আসে বাসায় আসলে এ ফামের দুর্গন্ধ নাকে লাগে

অভিযোগে জানা যায়, আনোয়ার হোসেন কাজল কে মুরগির ফার্ম এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য বাড়ির লোকজন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বার বার অনুরোধ করলেও তিনি কারো কথা তোয়াক্কা করে না। তাই নিরুপায় হয়ে আবুল খায়ের এই অভিযোগ দায়ের করেছেন।

এই ব্যাপারে ফার্মের মালিক আনোয়ার হোসেন কাজল এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, তার যথাযথ উত্তর দিতে পারেনি ।

উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান জানান, অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনলাইন ডেস্ক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *