ঢাকা সংযোগ

ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে বগুরায় ছাত্রশিবিরের কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেয়ার করুন

ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে বগুরায় ছাত্রশিবিরের কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

মিজানুর রহমান : বগুড়া প্রতিনিধি

১৯৮৫ সালের ১১ মে ভারতে পবিত্র কুরআনের আয়াত বাজেয়াপ্ত করার রিটের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে পুলিশ গুলি চালালে ৫ জন মুসল্লি শহিদ হন।
ছাত্রশিবির এ ঘটনার স্মরণে দিনটি “ঐতিহাসিক কুরআন দিবস” হিসেবে পালন করে ।

এ উপলক্ষে ১১ মে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বগুড়া শহর শাখা।

আজ বিকেল ৫টায় শহরের একটি মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ খন্দকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগরের সেক্রেটারি আ স ম আব্দুল মালেক।
অনুষ্ঠানে বক্তারা বলেন আল কুরআানের জন্য যারা জীবন শহীদ হয়েছে তাদেরকে অনৃতরে ধারন করে কুরআনের সম্মান রক্ষার্থে আগামীতে আমাদের প্রস্তুত থাকতে হবে। বক্তারা এছাড়াও ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে কুরআনের শিক্ষা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *